শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

দেশ

সালথায় খালে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

নিউজজি ডেস্ক ৩১ জুলাই, ২০২৫, ১৭:৩৭:৩৯

266
  • সালথায় খালে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালে ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেজ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে পুরুরা খালের পানিতে পাটের আঁশ ছাড়ানোর কাজ করতে গিয়ে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন শ্রমিকরা। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি এই এলাকার কারও না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers