বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

সিংড়ায় খেলাফত মজলিসের আলোচনা সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি ২০ জুলাই, ২০২৫, ১৯:৪২:০৯

236
  • সিংড়ায় খেলাফত মজলিসের আলোচনা সভা

নাটোর: নাটোরের সিংড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুর ২টায় সিংড়া কোর্ট মসজিদে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের সিংড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ বেলালুর রহমানের সভাপতিত্বে সিংড়া উপজেলা শাখার সেক্রেটারি ও নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নাটোর জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম নাটোরী।

এ ছাড়াও বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার সেক্রেটারি,মাহাবুবুর রহমান মাহতাবি, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মিজানুর রহমান, বাইতুলমাল সম্পাদক সানাউল্লাহ আল মাহদী, সিংড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, সিংড়া উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা রহমতুল্লাহ, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি মাও. আকরাম হুসাইন, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা প্রমুখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers