বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি ২০ জুলাই, ২০২৫, ১৬:০২:৩৯

179
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক নামে এক নার্সারী ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত আশিকুর রহমান আশিক কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের ঈগল নার্সারির মালিক।

রোববার (২০ জুলাই) সকালে কমলগঞ্জের শমসেরনগর থেকে একটি পিকআপ গাড়িতে মাছ নিয়ে কুলাউড়ার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকায় পৌঁছালে পিকআপ গাড়িটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers