সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর মামলা

সাভার প্রতিনিধি ২০ জুলাই, ২০২৫, ১৫:৩৫:৩০

495
  • ছবি : সংগৃহীত

সাভার: উপজেলার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আসাদুল্লাহ আহমেদ দুলালের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন এক প্রবাসী নারী।

রোববার (২০ জুলাই) সকালে সাংবাদিকদের কাছে এমন তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। কানাডা প্রবাসী মরিয়ম ইয়াসমিন গত শুক্রবার (১৮ জুলাই) রাতে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মরিয়ম ইয়াসমিনের অভিযোগ, আশুলিয়া দক্ষিণ গাজীরচট এলাকায় তার বাড়িতে একাধিকবার দুলালের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে হুমকি দিয়ে আসছিল তার সন্ত্রাসীরা। গত এক মাসে ৩ বার প্রবাসীর বাড়িতে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সর্বশেষ ১৬ জুলাই বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিয়ে গুলি, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

মামলায় আরও আসামি করা হয় চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার, ছোট নূরা, বাবু, ফরিদ, বড় নূরা ও শাহাদাতকে। তারা সবাই বিএনপি নেতা দুলালের সক্রিয় অনুসারী।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে আসামিরা। মামলা দয়ের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers