শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ , ২২ জিলকদ ১৪৪৭

দেশ

শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

বেরোবি প্রতিনিধি ১১ জুলাই, ২০২৫, ১৮:০৬:৪৯

120
  • শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ‘অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ’ এই প্রতিপাদ্যে দুই দিনব্যাপী শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী।

এ সময় তিনি বলেন, শহিদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে আমরা আজ এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সূচনা করেছি, যা যুক্তিবাদী মননের এক উজ্জ্বল অনুশীলন। উপাচার্য বলেন, আবু সাঈদ সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ আমাদের তরুণ প্রজন্মকে ন্যায্যতা, যুক্তি এবং মানবিকতার পথে এগিয়ে চলার প্রেরণা যোগাবে।

শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয় হলো চিন্তা, যুক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্র। আমি আশা করি এই বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ অংশ নিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers