শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

দেশ

ড. আবুল বারাকাতকে কারাগারে প্রেরণ

নিউজজি প্রতিবেদক ১১ জুলাই, ২০২৫, ১৭:৩৭:৩২

129
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এদিন আদালতে দুদকের পক্ষ থেকে আবুল বারাকাতের তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষ এ সময় জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডের বিষয়ে পরে শুনানি নেয়া হবে বলেও জানান আদালত।

এর আগে, শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি দল আবুল বারাকাতকে আদালতে হাজির করেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ধানমন্ডির বাসা থেকে আবুল বারাকাতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers