সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিউজজি ডেস্ক ১১ জুলাই, ২০২৫, ১৭:৩৬:১৩

127
  • ছবি: সংগৃহীত

ঢাকা: খুলনায় মাহবুবুর রহমান (৩৪) নামে যুবদলের এক নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহবুবুর রহমান দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে আসন্ন কমিটির পদপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এরপর তার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়।

ওসি মীর আতাহার আলী বলেন, ঘটনাস্থল থেকে আমরা ৪টি খালি গুলির খোসা উদ্ধার করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers