সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

দেশ

গুরুত্বপূর্ণ ৫ বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে ইসি

নিউজজি প্রতিবেদক ৯ জুলাই, ২০২৫, ১৭:৫৯:৪৭

106
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গুরুত্বপূর্ণ সুস্পষ্ট পাঁচটি বিষয় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হবে নির্বাচন কমিশনের এই অষ্টম ‘কমিশন সভায়’।

সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি :

(ক) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

(খ) নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

(গ) নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

(ঘ) মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা;

(ঙ) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ; এবং

(চ) বিবিধ

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers