শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

নিউজজি ডেস্ক ৮ জুলাই, ২০২৫, ১১:৫২:৫৯

138
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে কে এম সাদমান রহমান সাবাব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ২ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাদমান রহমান ঢাকার মিরপুরে কে এম আনিছুর রহমানের ছেলে। আর নিখোঁজ ২ শিক্ষার্থী হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায়। তারা ৩ জনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪ জন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ৩ জন হিমছড়ি বিচে নামেন। এক পর্যায়ে তলিয়ে যান তারা। পরে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি ২ জন নিখোঁজ রয়েছে।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের ৪ শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করেছি এবং তাদের পরিবারকে জানানো হয়েছে। আমরা কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers