শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

দেশ

ইট ভাঙা শ্রমে জীবন চলে অসহায় মানিকের, পাশে নেই পরিবার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৮ জুলাই, ২০২৫, ১১:৪১:৪৬

197
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: মানিক মোল্লা বয়স ১০০, এ বয়সেও ইট ভাঙা শ্রমে জীবন চলে তার। ৪০ বছর আগের কথা তখন বয়স ছিল ৬০ বছর। অভাবের সংসারে জীবন কাটত। চারদিকে ছিল ঘোর অন্ধকার। অভাবের যন্ত্রণায় কি করুম বুঝতে পারছিলাম না। পরে আরেকজনের পরামর্শে ইট ভাঙ্গার কাজে লাইগা পরি। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ফুট হিসাবে ইট ভাঙ্গার কাজ শুরু করি। এভাবেই ইট ভাঙ্গা শ্রমে জীবন চলার কথা জানাচ্ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর শহরের নারায়নপুর গ্রামে অন্যের বাড়িতে বসবাস করা মানিক মোল্লা।

মানিক মোল্লা বলেন, আমার বর্তমান বয়স একশর উপরে। আমি একজন অসহায় মানুষ অর্থ সম্পদ কিছুই নেই। ৪০ বছর ধরে ইট ভেঙে খাবার খাচ্ছি। আমার থাকার জায়গা নেই, নারায়নপুর অন্যের বাড়িতে থাকি। আমার চার ছেলে, দুই মেয়ে, তারাও দিনমজুর কষ্ট করে সংসার চালাচ্ছে। আমি একা আলাদা থাকি। আমার ইনশাল্লাহ কোন রোগ নেই, ডাক্তার দেখাতে হয় না। ৪০ বছর ধরে হাতুড়ি নিয়ে ইট ভাংছি। বাকি জীবনটা এইভাবে ইট ভেঙে কাটাতে চাই। বাড়িতে বাড়িতে গিয়ে ২০-২৫ টাকা ফুটে ইট ভাঙ্গি। দৈনিক ৪০০-৫০০ টাকা রোজগার হয়। তা দিয়ে আমি চলতে পারছি আলহামদুলিল্লাহ।

ইট, বালু, পাথর মালিক শামীম মোল্লা জানায়, প্রতিদিন ইট ভেঙে শ্রমিকরা প্রতি ফুটে ২০-২৫ টাকা করে পায়। তারা দৈনিক ৩০-৩৫ ফুট ইট ভাঙতে পারে। এতে করে প্রতিজন শ্রমিক দৈনিক ৬০০-৭০০ টাকা আয় করতে পারে। বর্তমানে ইট ভাঙার মেশিনে ইট ভাঙা হয় বেশি। তারপরও তাদের দিয়ে ইট ভাঙ্গানো হয়। হাতে ভাঙা ইটের শুকরী মেশিনের চেয়ে মালের দিক দিয়ে ভাল হয়। 

নারায়নপুর গ্রামের বাসিন্দা আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মন্তাজ মিয়া বলেন, মানিক মোল্লা বিগত অনেক বছর ধরে আখাউড়া বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ইট ভাঙার কাজ করছে। এতে করে বিভিন্ন স্থাপনা, পাকা ভবন ও বাড়ি নির্মাণ হচ্ছে। তিনি বহু বছর ধরে নারায়নপুর গ্রামে এক মাজারের খানকা এবং অন্যের বাড়িতে বসবাস করে আসতেছেন। আমাদের গ্রাম বাসিও বিভিন্ন ক্ষেত্রে তাকে সহযোগিতা করে আসছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers