শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

দেশ

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কার

নিউজজি ডেস্ক ৮ জুলাই, ২০২৫, ১১:১২:৫০

85
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers