সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি ৭ জুলাই, ২০২৫, ১৯:০৭:৪১

132
  • পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ( ৭ জুলাই )  দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে মো: হাছানের সভাপতিত্বে উপজেলা স্বেচ্চ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে স্ব-স্ব ইউনিটকে একসঙ্গে কাজ করে, তরুণদের  প্রথম ভোট ধানের শীষে পক্ষে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।

সদর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো. হারুনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপজেলা সেচ্চ্ছাসেবক দলের আহবায়ক  মো. ইব্রাহিম হোসেন, মো. আমান উল্লাহ , মো. চান মিয়া, আরিফ আলী, সদস্য সচিব সাইদুল আলম, মো. ইব্রাহিম হোসেন, মো. জয়নাল আবেদীন সহ উপজেলার তৃণমুল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers