বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

উশু ফেডারেশনের কোচেস ট্রেনিং কোর্স সম্পন্ন

নিউজজি প্রতিবেদক ৫ জুলাই, ২০২৫, ১৮:৫৫:৪০

293
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স-২০২৫ সফলভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী এই ট্রনিং কোর্স সম্পন্ন হয়।

এর আগে গত ১লা জুলাই রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই ট্রনিং কোর্স শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাস বাংলাদেশ এর কালচারাল কাউন্সিলর লী শাওপেং।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শিফু দিলদার হাসান দিলু।

আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি লেঃ কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান, পিএসসি (অবঃ) এবং বাংলাদেশ উশু ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এস এম শহীদুল হক ভূইয়া।

উল্লেখ্য উক্ত ট্রেনিং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি সহ দেশের বিভিন্ন জেলা থেকে সান্দা ইভেন্টে ৭০ জন এবং তাউলু ইভেন্টে ২৫ জনসহ মোট ৯৫ জন প্রশিক্ষক প্রশিক্ষন গ্রহন করেন। প্রশিক্ষন শেষে উত্তীর্নদের আইডি কার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

প্রশিক্ষকদের ট্রেনিং প্রদানকারী ৬ জন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষককে ক্রেষ্ট সম্মাননা ও সম্মানী প্রদান করা হয়।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers