বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

নাসিরনগরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৫ জুলাই, ২০২৫, ১৭:৩৫:৪২

100
  • ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক সোহরাব মিয়া নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে৷

নিহত সোহরাব মিয়া কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন। এ ঘটনায় আহত ১৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক সোহরাব মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, কয়েক মাস ধরেই দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers