শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ , ১৭ রমজান ১৪৪৭

দেশ

‎পাঁচবিবিতে মহরম উপলক্ষে নন্দীগ্রাম ধাপেরহাট মেলা শুরু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৫ জুলাই, ২০২৫, ১৭:০১:০৬

166
  • ছবি : নিউজজি

জয়পুরহাট: পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে ধাপেরহাট মেলা আজ দুপুর থেকে শুরু হয়েছে। প্রতি বছর মহরম মাসের ১০ তারিখে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলা বসে। প্রায় ২০০ বছরের পুরনো এই মেলাকে ঘিরে নাগরদোলা, কসমেটিকস, কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন ধরনের মিষ্টান্নের দোকান বসেছে।

শনিবার (৫ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত চলে এ মেলা। বিভিন্ন দোকানে চলছে কেনাবেচার ধুম। মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সের লোকজন ভিড় করছে এবং কেনাকাটা করছে এ মেলায়। আনন্দ প্রিয় শিশুরা চরছে নাগরদোলায়। দেখছে মোটরসাইকেল খেলা।

গ্রামের প্রায় ২ শতাধিক যুবক মেলায় আসা দর্শনার্থী ও দোকানীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মেলা উপলক্ষে এলাকায় আনন্দের উৎসব বইছে যেন সবার মাঝে। আগামী ১০ দিন পর্যন্ত চলবে এই মেলা বলে জানান মেলা পরিচলনা কমিটির শাহ জালাল ও শাহীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন