শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

যশোরে করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু

নিউজজি ডেস্ক ১৮ জুন, ২০২৫, ১৪:০০:০৭

87
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যশোরে করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত রোগীর নাম শেখ আমির। বুধবার (১৮ জুন) সকালে যশোরের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শেখ আমির যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।

নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ জুন শেখ আমিরকে সার্জারি বিভাগের ভর্তি করা হয়। করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় তার পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ শনাক্ত হলে ১৬ জুন বিকেল ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

ডা. রবিউল ইসলাম আরো বলেন, আইসিইউতে সন্দেহজনক আরো ৩ জন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কি না তা পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers