বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

শাহজাহানপুরে জেলা ছাত্রদলের ৪ নেতার উদ্যোগে বৃক্ষরোপণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ১৮ জুন, ২০২৫, ১৩:৩৮:৫২

102
  • শাহজাহানপুরে জেলা ছাত্রদলের ৪ নেতার উদ্যোগে বৃক্ষরোপণ

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের  চার নেতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

গতকাল (১৭জুন) মঙ্গলবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিকাল স্কুল এন্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও নাহিদ হাসান। জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি আহমেদ রুমান। এবং জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনি সরকার রাজন। 

কর্মসূচিতে আতিকুর রহমান বলেন: আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানোর উদ্যোগ সফল করা সহ তার ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সহ সকলের জীবনযাত্রার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ-বান্ধব সমাজ গঠনে ছাত্রদলের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন স্থানীয়রা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers