বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

সৈয়দপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি ১৮ জুন, ২০২৫, ১৩:৩৭:৫২

88
  • সৈয়দপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী: সৈয়দপুরে শ্যামলী পরিবহনের চাপায় মাসুম আহম্মেদ ও নূর ইসলাম নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম আহম্মেদ উপজেলার কামারপুকুর ইউনিয়নের দৌহলিয়া মুনসিপাড়া গ্রামের বুদারু মিয়ার ছেলেও নূর ইসলাম একই ইউনিয়নের কুজিপুকুর এলাকার আব্দুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সৈয়দপুরগামী শ্যামলী পরিবহন ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় ২ জন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোচটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers