সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

সাভার প্রতিনিধি ১৮ জুন, ২০২৫, ১২:৪৯:৫৩

93
  • ছবি : সংগৃহীত

সাভার: সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৫ জন। বিস্ফোরণে ধসে পড়েছে ভবনটির দেয়াল। বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন—জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রান্নার সময় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের সময় ভবনটির দেয়ালও ধসে পড়েছে। এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী।

আশুলিয়ার স্থানীয় নারী ও শিশু হাসপাতালের কর্মকর্তা হারুনুর রশিদ জানান, সকালে বিস্ফোরণে দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers