বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

নিউজজি ডেস্ক ১৮ জুন, ২০২৫, ১১:২৩:৩৪

179
  • ছবি : সংগৃহীত

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মুষলধারে যখন বৃষ্টি হচ্ছিল তখন এই সুযোগকে কাজে লাগিয়ে তারা পুশইন করে।

বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্য্যরা শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে তাদের পুশইন করে। 

এর আগে, ভারতীয় পুলিশ হরিয়ানা এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদের আটক করে মাসুদপুর দিয়ে পুশইন করে। পুশইন করাদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে।

৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেছের।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু তাদের হেফাজতে থাকা ২০ জনের উদ্ধৃতি দিয়ে জানান, ঠেলে দেয়া এ ২০ জন বিভিন্ন সময় প্রায় ১০ বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে ভোর পৌনে ৫টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যেই ঠেলে দেয়। তাৎক্ষণিকভাবে বিজিবির একটি টহলদল সীমন্ত এলাকা থেকে তাদের হেফাজতে নেয়। স্থানীয় ক্যাম্পে থাকার ব্যবস্থা করে এবং তাদের দেয়া তথ্য যাচাই করে। 

তিনি আরো বলেন, তাদের হেফাজতে থাকা ওই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 

প্রসঙ্গত, এর আগে ২ দফায় গোমস্তাপুর সীমান্ত দিয়ে গত ২৮ মে রাতে ১৭ জনকে বিভিষণ সীমান্ত দিয়ে ও ৩ জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers