বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাঁটু পানি, ১০ কি.মি. যানজট

নিউজজি ডেস্ক ১৮ জুন, ২০২৫, ১১:০৫:৪৬

133
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারী বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় হাঁটু পানি জমে গাজীপুর ভোগরা বাইপাস মোড় থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে ভারী বৃষ্টিতে এ মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে ভোগরা বাইপাসের উত্তর পাশে চৌধুরীবাড়ি ও বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বৃষ্টির পানিতে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়।

এতে ঢাকা থেকে যে সব যানবাহন ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের দিকে যাত্রা করেছিল সেগুলো তীব্র যানজটের কবলে পড়ে। সকাল পৌনে ১০টার দিকে ভোগরা বাইপাস ও চৌধুরী বাড়ি এবং বাসন সড়ক এলাকায় এই চিত্র দেখা গেছে।

ভোগরা বাইপাস মোড়ের দক্ষিণ পাশ পর্যন্ত ওই মহাসড়কের বাম পাশে জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য বেশ কিছু ড্রেনের ওপর থেকে স্লাব তুলে ফেলার কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে যেতে পারছে না। পানি কমে গেলে স্লাবগুলোর গর্ত দৃশ্যমান হলে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ওই মহাসড়কের যাত্রীরা চরম বিপাকে পড়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে ও বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে গেলে ওই মহাসড়কে দ্রুতই যানজটের নিরসন হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনরত কর্মকর্তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক তরিকুল ইসলাম জানান, মহাসড়কের কয়েকটি স্থানে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্ন হচ্ছে। এজন্য যানজটের তৈরি হয়েছে। পানি নেমে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers