বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

দত্ত বাড়ি মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি ১৭ জুন, ২০২৫, ১৮:৪২:২৭

435
  • দত্ত বাড়ি মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে সামাজিক শৃঙ্খলা উন্নয়নে ব্যবসায়ীদের অবদান,অফিস উদ্বোধন ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন (মঙ্গলবার)  বিকাল ৪টায় দত্ত বাড়ি মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সাংবাদিক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) শাহনেওয়াজ তানভীর,বিশিষ্ট সাংবাদিক দৈনিক দিশারী পত্রিকা সম্পাদক আকাশ মো. জসিম, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ আর আজাদ  সোহেল  বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মফিজ উল্লাহ মিয়া, আরও বক্তব্য রাখেন, দত্ত বাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জাহের, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সাইফুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রকি), ৬নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহাবুদ্দিন, দত্তের হাট সোনালী সমিতির সভাপতি সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কামরুল।

বক্তারা, দত্তবাড়ি মোড়ে আইনশৃঙ্খলা, কিশোর গ্যাং, সন্ত্রাস দমন মাদক নিরোধ সহ নানান বিষয় তুলে ধরেন। এছাড়াও দত্তবাড়ির মোড়ে একটি যাত্রী ছাউনি, ময়লার ডাস্টবিন,গণশৌচাগার, প্রধান সড়কে স্প্রীড ব্রেকার সহ নানান সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে এসব সমস্যাগুলো সমাধানে আশ্বস্ত করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers