বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

নিউজজি ডেস্ক  ১৩ জুন, ২০২৫, ২০:৫৬:২৮

97
  • ছবি: সংগ্রহ

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১৫৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) বরিশাল বিভাগে ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ৩ ও সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers