শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

দেশ

নারায়ণগঞ্জে নসিমন উল্টে ব্যবসায়ী নিহত

নিউজজি ডেস্ক ১৩ জুন, ২০২৫, ১৬:৫৪:৪৯

112
  • সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নসিমন উল্টে আলী আকবর নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকালে  আড়াইহাজার উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  আলী আকবর মাছের ব্যবসা করতেন। সকালে ২ ছেলেকে নিয়ে নছিমন দিয়ে ভুলতার উদ্দেশ্যে রওনা দেন।  গহরদী এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে আলী  আকবর নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই আলী আকবর মারা যান। তার আহত ২ পুত্র এবং নসিমনের চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। -বাসস

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers