বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৯ মে, ২০২৫, ১৭:১৪:০৬

632
  • নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তিতাস নদীতে ডুবে সজিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শক্রবার দুপুরে নবীনগর তিতাস নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু সজিব উপজেলার খাজানগর গ্রামের শিপন মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে তিতাস নদীর পাড় খেলছিল সজিব। খেলার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে স্রোতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে এবং নদী তীরবর্তী এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers