বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

শ্রীমঙ্গলে বাড়ির উঠানে গাছে ঝুলছিল অজগর

মৌলভীবাজার প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২৫, ১৯:১১:৩৯

275
  • শ্রীমঙ্গলে বাড়ির উঠানে গাছে ঝুলছিল অজগর

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে নিজ বাসস্থান ছেড়ে লোকালয়ে এসে এক বাড়ির উঠানে জাম্বুরা গাছে ঝুলছিল অজগর সাপ। বাড়ির লোকজনের চোখে পড়তেই সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দিলে গাছে ঝুলন্ত অবস্থা থেকে অজগরটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানান, গতকাল সোববার রাতে উপজেলার জেটি রোডের মিন্টু মিয়ার বাড়ির উঠানে জাম্বুরা গাছে অজগর সাপটি দেখে লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে আমরা দ্রুত গিয়ে গাছের উপর থেকে অজগর সাপটিকে উদ্ধার করি। তিনি জানান, সাপটি একটি বাচ্চা সাপ। পরে এটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের ওয়াল্ড লাইফ স্কাউট তাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers