বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

দেশ

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২৫, ১৭:১১:৪৫

156
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: সদর উপজেলায় মায়ের সাথে অভিমান করে মহনা নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহনা ওই গ্রামের মো. গফুরের মেয়ে এবং সে স্থানীয় এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।

স্থানীয়রা জানান, মহনা গতকাল পড়াশোনায় মনোযোগ না দেয়ায় তার মা বকা-ঝকা করে। এরপর আজ সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

জামালপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহনার পড়াশোনা নিয়ে পরিবারে চাপ ছিল। সে বিষয়েই তার মা কিছু বলেছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers