বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

নিউজজি ডেস্ক ২৯ এপ্রিল, ২০২৫, ১৬:৩৭:০৯

113
  • ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

ঢাকা: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের ২ ঘণ্টা পর লিটন মিয়া নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।  নিহত লিটন মিয়া উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।

রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এর পরপরই সাথে থাকা লোকজন খোঁজাখুঁজি শুর করে। প্রায় ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করে জানান, নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার পর লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers