শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

মাদকসহ একাধিক মামলার আসামি আটক

মৌলভীবাজার প্রতিনিধি ২০ এপ্রিল, ২০২৫, ১৯:৩১:১৬

206
  • মাদকসহ একাধিক মামলার আসামি আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে একাধিক মামলার আসামি ও চিহি মাদক কারবারি শিপন মিয়াকে মাদকসহ আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা এলাকা থেকে শিপন মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ শিপন মিয়ার ঘর তল্লাশী করে তার ঘর থেকে ১৬০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, গ্রেপ্তারকৃত শিপন মিয়া একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers