বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

পুলিশ ব্যারাকে কনস্টেবলের মৃত্যু, তদন্তে আত্মহত্যার প্রাথমিক ধারণা

রাজশাহী প্রতিনিধি ২০ এপ্রিল, ২০২৫, ১৭:০১:২০

195
  • পুলিশ ব্যারাকে কনস্টেবলের মৃত্যু, তদন্তে আত্মহত্যার প্রাথমিক ধারণা

রাজশাহী : রাজশাহী জেলা পুলিশ লাইন্স ব্যারাকে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) ভোরে ব্যারাকের তৃতীয় তলার টয়লেট কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিহত মাসুদ রানা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার বাসিন্দা এবং রাজশাহীর বাগমারার জুগিপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। কিছুদিন আগে অসুস্থতাজনিত কারণে তিনি রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন এবং সেখান থেকে ছুটি শেষে পুলিশ লাইন্স ব্যারাকে অবস্থান করছিলেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, “কনস্টেবল মাসুদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনার পেছনে মানসিক চাপ বা পারিবারিক কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত সাপেক্ষেই প্রকৃত কারণ জানা যাবে।”

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers