বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি ২০ এপ্রিল, ২০২৫, ১৬:৪৯:৩৪

122
  • রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত

নরসিংদী: নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার (১৬), নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে ও শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেটপড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। এ সময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে যায়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers