শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

হোমনায় এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ

নিউজজি ডেস্ক ১৬ মার্চ, ২০২৫, ১৬:৩৮:১২

146
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড় ঘারমোরা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ গ্রামের নির্জন স্থানে ফেলে রেখে যায়। নিহত বিল্লাল কুমিল্লা হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামের জামাল হোসেনের ছেলে।

হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, শনিবার রাতের ঘটনা। কেন এই হত্যাকাণ্ড, সেটি এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে হত্যাকাণ্ডের মূল রহস্য। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers