শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

আ.লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: টুকু

নিউজজি ডেস্ক ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৮:১৭:৪৭

193
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে যখন জনগণের মুল্য থাকেনা, তখন সরকার স্বৈরাচার হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে তাদের প্রেতাত্মারা এখনও দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। 

তিনি বলেন, এ দেশের মালিক হচ্ছে জনগণ। তাই জনগণের অধিকার হরণ করবে, মানুষের ওপর জুলুম করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা চাইনা। 

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই প্রচার সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

এ সময় অন্যান্যের মধ্যে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। 

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers