মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ , ২২ শাবান ১৪৪৭

দেশ

এক রাতে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ২৬ লক্ষ টাকার মালামাল লুট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ৩ ডিসেম্বর, ২০২৪, ১৮:২৭:৪২

139
  • এক রাতে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ২৬ লক্ষ টাকার মালামাল লুট

গাজীপুর: শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের বাঁশ বাড়ি এলাকায় মৃত নিয়ত আলীর দুই ছেলে জয়নাল আবেদীন ও তার ছোট ভাই আব্দুল হালিম মাস্টারের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এতে প্রায় ২৬ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতির ঘটনায় মঙ্গলবার দুপুরে দিকে থানায় অভিযোগ দায়ের।

২ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় ওই ডাকাতির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতের খাবার শেষে দুই পরিবার ঘুমিয়ে যায়। রাত সাড়ে তিনটার দিকে ২৫-৩০ জনের কালো মুখোশধারী ডাকাত দল বাড়িতে এসে ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, চোখ বেঁধে ফেলে। দুই বাসা থেকে স্বর্ণ অলংকার, নগদ টাকা, টিভি মোবাইলসহ প্রায় ২৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে আব্দুল হালিম মাস্টার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন