সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ , ২৫ সফর ১৪৪৮

দেশ

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

নিউজজি প্রতিবেদক ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০৪:৪৬

443
  • রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

ঢাকা: গ্যাসলাইনের জরুরি সংস্কারকাজের জন্য মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্রায় ১০টি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখিত প্রকাশ করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি কর্তৃপক্ষ।সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি।

এতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট তিন ঘণ্টা রাজধানীর মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers