বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

প্রবাস

জেদ্দায় প্রবাসীদের ঐক্য ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান

সৌদি প্রতিনিধি ৫ আগস্ট , ২০২৬, ১৬:২১:২১

150
  • জেদ্দায় প্রবাসীদের ঐক্য ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান

সৌদি: যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জুলাই গণভ্যুথথান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করা হয় এবং জুলাইয়ের সংঘর্ষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কনস্যুলেট কর্মকর্তা  এ এস এম সায়েম। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল হজ মো: মাজহারুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি ও এজিএম মো: জহিরুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো: আব্দুল জব্বার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং দেশের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীদের সমস্যা সমাধান, দক্ষতা বৃদ্ধি এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এনসিপি সৌদি আরব পশ্চিমাঞ্চলের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

সৌদি আরব জেদ্দা দক্ষিণ অঞ্চলের জামাতের সভাপতি নিজাম উদ্দিন বলেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের সম্মান, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সবার দায়িত্ব।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন বলেন, প্রবাসীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করা সম্ভব।

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers