সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

প্রবাস

যুক্তরাষ্ট্রের মিশিগানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

নিউজজি ডেস্ক ৩ জুন , ২০২৬, ১০:৫৪:২৬

123
  • সংগৃহীত

ঢাকা: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাী দল বিএনপি মিশিগান, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (৩১ মে) বিকালে হ্যামট্রামেক শহরের বনফুল রেষ্ট্রুরেন্টের হলরুমে বকুল তালুকদারের সভাপতিত্বে এবং কামাল হোসেন লিলুর পরিচালনায় আলোচনা সভাটি শুরু হয়। সভায় কোরআন তেলাওয়াত করেন শাহিনুর রহমান।

অতিথির বক্তব্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ, রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে পৌঁছে দেয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ফকরুল ইসলাম লয়েছ, প্রধান উপদেষ্টা মিশিগান বিএনপি। প্রধান বক্তা ছিলেন এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, উপদেষ্টা সিলেট জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন মাহফুজ আহমেদ শেরওয়ান, জর্জিয়া বিএনপি, যুক্তরাষ্ট্র।

বক্তব্য রাখেন আব্দুল বাছেত, ফয়সাল ইসলাম, নাজমুল হক কামাল, আব্দুর রহমান ও রেজাউল হাসান।

সভায় উপস্থিত ছিলেন মামুনুর রেজা শাহেল, আব্দুল জব্বার বশির, আব্দুল কাদের, জিল্লুর রহমান জিলু, রেজওয়ান আহমেদ রাজন, সৈয়দ হাসান মাহমুদ বাবু, জাহাঙ্গীর চৌধুরী, কয়েছ আহমদ, আবুল হাসান, জামিল আহমেদ, খোকা মিয়া, আব্দুল্লাহ আল মান্না, পারভেজ আহমেদ, সিরাজ উদ্দিন, মারুফ হোসেন খান, আক্তার হোসেন, ফরহাদ আহমদ ফাহিম, আব্দুর রহমান, বেলাল আহমদ, সুপার আহমদ, ফরিদ আহমদ, ফয়জুল ইসলাম, শিপলু আহমেদ, আবু রাশেল, মনসুর আহমদ, এমাদ উদ্দিন, আবুল মাজেদ, আব্দুল আহাদ, সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, আলমগীর হোসেন, সবুর আহমদ, সাইদ ডলার, রাহাত সৈয়দ ফাহিম সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে সাবেক প্রেসিডেন্ট মেজর (অবঃ) জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশবাসীর মঙ্গল কামনার্থে দোয়া করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers