মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

প্রবাস

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিউজজি ডেস্ক ৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১৪:৫৬:৫০

146
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার জালান পেরাকে একটি ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে একজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ক্রেনটির চালক ছিলেন।

কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী তখন রাস্তার পাশে একটি বিলবোর্ডে কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে ক্রেনটি ফুটপাতের সঙ্গে আটকে যায়। এটি রিমোট কন্টোলের মাধ্যমে চালানো হচ্ছিল। ফুটপাতে আটকে গিয়ে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটির নিচেই চাপা পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক।

এছাড়া ক্রেনটির ভারে দুটি গাড়িও চূর্ণ হয়। তবে গাড়ির ভেতর থাকা যাত্রীদের কেউ আহত হননি।

ক্রেনের নিচে চাপা পড়লে সেখানে ছুটে আসেন কুয়ালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। তিনি তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ওই ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে খুঁজছে পুলিশ। কুয়ালামপুরে এটি চালানোর অনুমতি ছিল কি না সেটি তদন্ত করছেন তারা।

সূত্র: মালয় মেইল

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers