বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

প্রবাস

‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি’

নিউজজি প্রতিবেদক ২ অক্টোবর , ২০২৫, ১১:৪১:০২

160
  • ছবি : সংগৃহীত

ঢাকা: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। ‎দেশের সব বিষয়ে তিনি অবগত রয়েছেন, যথাসময়েই তিনি দেশে ফিরবেন।

তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক এই উপদেষ্টা বলেন, নিউইয়র্কে হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers