বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

প্রবাস

মালয়েশিয়ায় আরও ৩৮ বাংলাদেশি আটক

নিউজজি ডেস্ক ৫ সেপ্টেম্বর , ২০২৫, ১৭:৫১:২৩

178
  • মালয়েশিয়ায় আরও ৩৮ বাংলাদেশি আটক

ঢাকা: মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে আরও ৩৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বারনামা নিউজ এজেন্সির।

বুধবার (৩ সেপ্টেম্বর) ইস্কান্দার পুতেরি ও কুলাই এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে ৪৩টি স্থানে তল্লাশি চালানো হয়। মোট ১৯৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্যে ৯৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩৮ জন বাংলাদেশি নাগরিক।

এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন-ইন্দোনেশিয়ার ২০ জন, মিয়ানমারের ২২ জন, পাকিস্তানের ৬ জন, ভারতের ৪ জন, ভিয়েতনামের ২ জন, নেপালের ১ জন ও থাইল্যান্ডের ১ জন।

অভিযানে ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিট এবং মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির কর্মকর্তারা অংশ নেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। একই অভিযানে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুইজন স্থানীয় নাগরিক এবং একজন প্রাঙ্গণ ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।

আটকদেরকে আরও তদন্তের জন্য সেতিয়া ট্রপিকানা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিয়োগকর্তাদের সতর্ক করে কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীকে আশ্রয় বা নিয়োগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করতে ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers