বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

প্রবাস

সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

নিউজজি ডেস্ক ১০ জুলাই , ২০২৫, ১৬:৩৩:০৯

374
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় এখন থেকে বাড়ি কিনতে পারবেন বিদেশিরা। দেশটির সরকার এ সংক্রান্ত একটি আইনের অনুমোদন দিয়েছে। বিদেশি বিনিয়োগ টানতে এবং অর্থনীতিতে বৈচিত্র আনতে এ উদ্যোগ নিয়েছে তারা।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, গত মঙ্গলবার (৮ জুলাই) প্রতীক্ষিত এ আইনটির অনুমোদন দেওয়া হয়। এখন থেকে রিয়াদ এবং জেদ্দার নির্দিষ্ট অংশে বিদেশিরা বাড়ি কিনতে পারবেন। তবে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যদি কেউ বাড়ি কিনতে চান তাহলে বিশেষ অনুমতি লাগবে।

সরকার এ আইন পাস করার পর সৌদির রিয়েল স্টেট খাতের শেয়ারের মূল্য বেড়েছে। নতুন এ আইনটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আইনের ধারাগুলো নিয়ে দেশটির রিয়েল স্টেট জেনারেল অথরিটি আরও বিস্তারিত তথ্য জানাবে।

সূত্র: মিডেল ইস্ট আই

 

 

 

 

 

 

 

 

 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers